ভোরের শরীয়তপুর
EN
EN
মোঃ আব্দুল্লাহ
প্রকাশঃ 19-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

জনসমুদ্রে পরিণত জামায়াতের সমাবেশ

জনসমুদ্রে পরিণত জামায়াতের সমাবেশ

ডেক্স রিপোর্ট: ভোরের শরীয়তপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, মতবিরোধ ও বিতর্ক যখন তুঙ্গে ঠিক সেই সময়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাত দফা দাবিতে মহাসমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ধারণা করা হচ্ছে, সমাবেশ থেকে দলটি নির্বাচন ও জাতীয় রাজনীতি নিয়ে দিতে পারে গুরুত্বপূর্ণ কোনো বার্তা। এদিকে ফজরের আগেই পূর্ণ হয়ে গেছে দলটির মহাসমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান। গতরাত থেকেই উদ্যানে অবস্থান নিয়েছেন বিভিন্ন জেলা থেকে আগত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
শনিবার (১৯ জুলাই) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় মহাসমাবেশ। দুপুর ২টায় মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও ১০টা থেকে মঞ্চ দখলে থাকবে দেশের খ্যাতনামা ইসলামি সংগীতশিল্পীদের। তবে ফজরেই পূর্ণ হয়ে গেছে সভাস্থল।
কুমিল্লা থেকে আগত আহমদ ইবনে আহসান গণমাধ্যমকে বলেন, আমরা গতরাতেই রওয়ানা করে এসেছি। ফজরের আগেই পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ। নির্দেশনা মোতাবেক মহাসমাবেশ শেষ হওয়া পর্যন্ত থাকব। ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমরা শুকনো খাবার ও পানি নিয়ে এসেছি। প্রত্যেকের ব্যাগে জায়নামাজ আছে। সবাই মিলে একসঙ্গে গাড়িতে এলেও নিজেরাই খরচ বহন করেছি, সংগঠন থেকে দিতে হয়নি। বরং আমাদের অনেকে স্বেচ্ছায় ১০ থেকে ২০ জনের খরচ বহন করেছেন।
উত্তরের জেলা পঞ্চগড় থেকে এসেছেন আবু সালেহ মো. মুসা। তিনি বলেন, আমরা গতকাল বিকেলেই রওয়ানা করেছি। ফজরে এসে পৌঁছেছি। আমাদের নির্দেশনা ছিল ফজরের নামাজ পরেই যেন মাঠে থাকতে পারি। সেভাবে গাড়ি নির্দিষ্ট জায়গায় রেখে সবাই চলে এসেছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তারিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমার জেলা ঝালকাঠি থেকে হাজার হাজার নেতাকর্মী এসেছেন লঞ্চে। নির্দেশনা অনুযায়ী বাড়ি থেকে খাবার নিয়ে এসেছেন। লঞ্চে কোনো হই-হুল্লোড় ছিল না। খাবার প্যাকেট নিয়ে ছিল না কোনো হট্টগোল। সিগারেটের কোনো ধোঁয়া ছিল না। পাওয়া যায়নি গাজা কিংবা অন্য কোনো নেশাদ্রব্যের ঘ্রাণ। দলবেঁধে জুয়া কিংবা তাস খেলার আসরও ছিল না।
তিনি বলেন, খোঁজ নিয়ে জানলাম প্রত্যেকে নিজ খরচে তাদের দলের সমাবেশে যোগ দিতে ঢাকায় রওনা হয়েছেন অর্থাৎ লঞ্চে একত্রে গেলেও প্রত্যেকে লঞ্চভাড়া নিজেরা বহন করছেন। তবে ঘুমানোর জায়গার কমতি ছিল। নিজে জেগে থেকে, বসে থেকে অন্য ভাইকে ঘুমানোর সুযোগ দিয়েছে। ইসলামি দলগুলোর সৌন্দর্য্য এখানেই। অন্য সব প্রোগ্রামেও দেখেছি এমন শৃঙ্খলা ও চেইন অব কমান্ড। সবার মধ্যে এমন শৃঙ্খলা ফিরুক এবং সবাই নিজ দেশের নাগরিকদের কল্যাণের জন্য রাজনীতি করুক এমনটাই চাওয়া।
জামায়াতের জাতীয় মহাসমাবেশে সভাপতিত্ব করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মহাসমাবেশে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, সংস্কার ও বিচারসহ বেশকিছু দাবি উপস্থাপন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় এক কলেজে দুই অধ্যক্ষ, চেয়ারে বসা নিয়ে টানাহেঁচড়া

1

সদ্য বহিষ্কৃত টঙ্গী স্বেচ্ছাসেবক দল নেতা সাথী গ্রেফতার

2

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা, সারাদেশে সাধারণ ছুট

3

যে কারণে ধুঁকছে গণমাধ্যম, গতি পায়নি সংস্কার

4

কালক্ষেপণ নয়, দ্রুত শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের

5

মেহেরপুরে এফডিইবি সদস্যদের প্রীতি সমাবেশ ও জুলাই-আগষ্ট-২০২৪

6

শরীয়তপুরের রুদ্রকর মঠ ধ্বংসের দ্বারপ্রান্তে

7

সবসময় অজু অবস্থায় থাকার ফজিলত

8

পদ্মার বালুমহালে গভীর রাতে গুলি, স্পিডবোট ভাঙচুর

9

ডামুড্যা পৌরসভার বাজেট ঘোষণা

10

ভেঙে ফেলা হচ্ছে জামালপুরের বিজয় চত্বর

11

রাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণে নিহত ১

12

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেফতার ৪

13

মসজিদুল হারাম ও নববীতে প্রত্যেক নামাজের জন্য থাকবে একজন অতির

14

জনসমুদ্রে পরিণত জামায়াতের সমাবেশ

15

পোরশায় বিদ্যুৎস্পর্শে ইউপি সদস্য নিহত

16

টাঙ্গাইলে পুলিশের বেশে ডাকাতি, রাজশাহীতে দুজন গ্রেফতার

17

আইপিএল সুরক্ষিত রাখতে ভারত-ইংল্যান্ড একজোট, হুমকিতে সৌদি আরব

18

প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শরীয়তপুরের উল্লাস পাল, কোনো

19

প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক

20