ভোরের শরীয়তপুর
EN
EN
মোঃ আব্দুল্লাহ
প্রকাশঃ 3-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বিদ্যালয়ে না গিয়েও হাজিরা খাতায় সাক্ষর করেন শিক্ষক আনোয়ার হোসেন

বিদ্যালয়ে না গিয়েও হাজিরা খাতায় সাক্ষর করেন শিক্ষক আনোয়ার হোসেন

ডেক্স রিপোর্ট: শরীয়তপুর

বিদ্যালয়ে না গিয়েও হাজিরা খাতায় সাক্ষর করে সরকারী সুযোগ সুবিধা গ্রহণের অভিযোগ উঠেছে একজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এই শিক্ষকের নাম মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্যা (ইনডেক্স নং-(২৮০৮৬১)। তিনি বড় কৃষ্ণ নগর পাবলিক উচ্চ বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।বিদ্যালয় ও স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্যা আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়ি ছিলেন। তিনি জাজিরা উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। ২০২৪ এর ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পালিয়ে যাওয়ার পর থেকে তিনিও চুপ হয়ে যায়। বর্তমানে তিনি অতি গোপনে বিদ্যালয়ে গিয়ে হাজিরা খাতায় সাক্ষর করে রাখেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছে ওই শিক্ষক কখনো ক্লাশে যায়না বা পাঠদানও করায় না।বিদ্যালয়ের হাজিরা খাতায় দেখা গেছে ওই শিক্ষক ২৯ জুনও সাক্ষর করেছেন। তবে কখন বা কিভাবে সাক্ষর করেছেন তা কেউ জানে না।এই বিষয়ে জানার জন্য সহকারী শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্যার মুঠো ফোনে বার বার কল করা হয়। প্রতিবারই অপর পাশ থেকে উত্তর আসে এই মূহুর্তে মোবাইলটি বন্ধ রয়েছে।বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহিনুর রহমান জানায়, মাঝে মধ্যে এসে আনোয়ার স্যার শিক্ষকদের কক্ষে বসতেন। ১০/১২ দিন যাবৎ সে আর বিদ্যালয়ে আসে না।বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এ মন্নান জানায়, মোহাম্মদ আনোয়ার হোসেন একজন গ্রন্থাগারীক পদে চাকুরি করতেন। বর্তমানে তিনি সহকারী শিক্ষক পদে পদোন্নতি পেয়েছেন। তার তেমন কোন ক্লাশ নাই। বিদ্যালয়ে এসে শিক্ষকদের কক্ষে বসে সময় কাটিয়ে চলে যেতেন। ২৯ জুন পর্যন্ত হাজিরা খাতায় সাক্ষর দেখা যায়। পিওন কক্ষ খুলে দিয়েছে। আমার অনুপস্থিতিতে এসে সাক্ষর করে চলে গেছে। তার কোন অনিয়ম দেখা গেলে বিদ্যালয়ের স্বার্থে আমি ম্যানেজিং কমিটিকে জানাব।বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মিজানুর রহমান জানায়, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন দায়িত্বে অনিয়মিত ছিল। তবে সে নিয়মিত হাজিরা খাতায় সাক্ষর করে তা আমি জানতাম না। সে যদি নিয়মিত হাজিরা খাতায় সাক্ষর করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।জাজিরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজউদল্লাহ জানায়, সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের অনিয়ম সম্পর্কে আমার জানা নেই। যদি সে কোন অনিয়ম করে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণে নিহত ১

1

ফরিদপুরে বিএনপির ১৬ নেতাকর্মীর জামিন

2

টানা বর্ষণে পানির নিচে আউশ ও আমনের খেত, দুশ্চিন্তায় কৃষক

3

পোরশায় বিদ্যুৎস্পর্শে ইউপি সদস্য নিহত

4

চায়ের দোকান থেকে বিসিএস ক্যাডার—শরীয়তপুরের বেলায়েতের গল্প এখ

5

ভোলায় কোষ্টগার্ডৈর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা

6

যাদের হাতে নিজকর্মী নিরাপদ নয়, তাদের হাতে দেশ কিভাবে নিরাপদ’

7

সদ্য বহিষ্কৃত টঙ্গী স্বেচ্ছাসেবক দল নেতা সাথী গ্রেফতার

8

ড. ইউনূসকে চিঠি দিয়ে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্কের ঘোষণা ট্রাম

9

কালক্ষেপণ নয়, দ্রুত শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের

10

মসজিদুল হারাম ও নববীতে প্রত্যেক নামাজের জন্য থাকবে একজন অতির

11

আইপিএল সুরক্ষিত রাখতে ভারত-ইংল্যান্ড একজোট, হুমকিতে সৌদি আরব

12

জনসমুদ্রে পরিণত জামায়াতের সমাবেশ

13

কিডনি ড্যামেজ হওয়ার যে ৬ লক্ষণ অবহেলা করবেন না

14

নড়িয়ায় ৪০ দিন জামাতে নামাজ পড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কা

15

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা, সারাদেশে সাধারণ ছুট

16

গ্রাহকের ১ কোটি ৮৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা পোস্টমাস্টার, অফিস

17

ভেঙে ফেলা হচ্ছে জামালপুরের বিজয় চত্বর

18

লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি হুমায়ুন, সম্পাদক লিংকন

19

কাফনের কাপড় রেখে গ্রামপুলিশকে হত্যার হুমকি

20