ভোরের শরীয়তপুর
EN
EN
মোঃ আব্দুল্লাহ
প্রকাশঃ 8-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সাবেক এমপি জাফর ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে

সাবেক এমপি জাফর ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে

ডেক্স রিপোর্ট- ভোরের শরীয়তপুর 

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকালে কক্সবাজারের পেকুয়া থানার তিনটি মামলায় ৭ দিনের রিমান্ড শেষে তাকে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবিরের আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


আদালতে নিযুক্ত রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) গোলাম সরওয়ার জানান, জাফর আলমকে গত ১৮ জুন চকরিয়া থানার পাঁচটি মামলায় ১৪ দিন এবং পরবর্তীতে পেকুয়া থানার তিনটি মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মোট ২১ দিনের রিমান্ড শেষে পুলিশ আজ জাফর আলমকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।


চকরিয়া আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন নিশ্চিত করেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কড়া নিরাপত্তায় জাফর আলমকে আদালতে আনা হয়। আদালত তাকে স্বাস্থ্য পরীক্ষা শেষে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ঢাকার ধানমন্ডি থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) জাফর আলমকে গ্রেফতার করে। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জাফর আলম ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত চকরিয়া পৌরসভার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবসময় অজু অবস্থায় থাকার ফজিলত

1

জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, জোট কী হয়, তা সময়ই বলে দ

2

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে তিনভাবে

3

ভেঙে ফেলা হচ্ছে জামালপুরের বিজয় চত্বর

4

মসজিদুল হারাম ও নববীতে প্রত্যেক নামাজের জন্য থাকবে একজন অতির

5

শরীয়তপুরের রুদ্রকর মঠ ধ্বংসের দ্বারপ্রান্তে

6

কালক্ষেপণ নয়, দ্রুত শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের

7

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেফতার ৪

8

গ্রাহকের ১ কোটি ৮৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা পোস্টমাস্টার, অফিস

9

জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নির্বাচনি জোট গঠন নিয়ে আল

10

যাদের হাতে নিজকর্মী নিরাপদ নয়, তাদের হাতে দেশ কিভাবে নিরাপদ’

11

ইরানের যে কাণ্ডে ভয় পেয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র: হরমুজ প্রণালি

12

ইরানে মোসাদের বড় নেটওয়ার্ক ভেঙে দিল আইআরজিসি, আটক ৫০-এর বেশি

13

আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

14

ভোলায় কোষ্টগার্ডৈর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা

15

আইপিএল সুরক্ষিত রাখতে ভারত-ইংল্যান্ড একজোট, হুমকিতে সৌদি আরব

16

যেসব লক্ষণে বুঝবেন শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে

17

মেহেরপুরে এফডিইবি সদস্যদের প্রীতি সমাবেশ ও জুলাই-আগষ্ট-২০২৪

18

হত্যা মামলায় আটক শরীয়তপুরের সাবেক মেয়র পারভেজ

19

ঘড়িষার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

20