ভোরের শরীয়তপুর
EN
EN
মোঃ আব্দুল্লাহ
প্রকাশঃ 14-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সবসময় অজু অবস্থায় থাকার ফজিলত

সবসময় অজু অবস্থায় থাকার ফজিলত

ডেক্স রিপোর্ট: ভোরের শরীয়তপুর

অজু হচ্ছে পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম। অজু ছাড়া নামাজ হয় না। আবার সবসময় অজু ও পবিত্র অবস্থায় থাকলে মন সতেজ থাকে। এর বিশেষ ফজিলতও রয়েছে। কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনগণ! যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত ধৌত করবে এবং তোমাদের মাথা মাসেহ করো ও দুই পা টাখনু পর্যন্ত ধৌত করো’। (সূরা মায়িদাহ : ৬)
শুধু নামাজ বা কোরআন তেলাওয়াতের জন্য অজু প্রয়োজন এমনটি নয় বরং সব সময় অজু অবস্থায় থাকার ফজিলত ও মর্যাদা অনেক বেশি।  আল্লাহ তায়ালা পবিত্র অবস্থায় থাকা ব্যক্তিদের ভালোবাসেন। কোরআনে আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তায়ালা তওবাকারী এবং পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসেন।’ (সুরা বাকারা : আয়াত ২২২)
সবসময় অজু অবস্থায় থাকা হজরত বেলাল (রা.)-এর বিশেষ আমল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতে ভ্রমণের সময় বেলাল (রা.)-এর জুতার শব্দ শুনতে পেয়েছিলেন। 
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত বেলালকে (রা.) বললেন, তোমার সর্বোত্তম আমল সম্পর্কে আমাকে বলো, আমি জান্নাতে তোমার জুতার শব্দ শুনতে পেয়েছি। বেলাল (রা.) বললেন, আমার সর্বোত্তম আমল হলো, আমি রাতে ও দিনে অজু অবস্থায় থাকি। আর যখনই অজু করি তখনই সাধ্যমতো নামাজ আদায় করি।’ (কানজুল উম্মাল : ৩৫৪৫৪)
হজরত জাবির ইবনে আবদুল্লাহ রা: থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘বেহেশতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হলো অজু’। (মুসনাদে আহমাদ-৩ : ৩৪০ পৃ.)
সবসময় অজু অবস্থায় থাকলে ও এ অবস্থায় মৃত্যু হলে শহীদের মর্যাদা লাভ হয়। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন,  রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেছিলেন, ‘হে আমার বেটা! সম্ভব হলে সবসময় অজু অবস্থায় থাকবে। কেননা মৃত্যুর ফেরেশতা অজু অবস্থায় যার জান কবজ করেন তার শাহাদাতের মর্যাদা লাভ হয়।’ (শুয়াবুল  ঈমান, বায়হাকি : ২৭৮৩)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফনের কাপড় রেখে গ্রামপুলিশকে হত্যার হুমকি

1

মধ্যরাতে এনসিপি নেতার বাসায় তালা ভেঙে কক্ষ তছনছ

2

আওয়ামী লীগ আমলের তিন সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি গঠন

3

শরীয়তপুরের রুদ্রকর মঠ ধ্বংসের দ্বারপ্রান্তে

4

শরীয়তপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মিস্ত্রির মৃত্যু

5

মিরপুরে বাসায় হামলা করে ২০ লাখ চাঁদা দাবি, ‘আ. লীগ ফ্যাসিস্ট

6

হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্

7

জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নির্বাচনি জোট গঠন নিয়ে আল

8

নদীতে মিলল ইউপি সদস্যের লাশ

9

টাঙ্গাইলে পুলিশের বেশে ডাকাতি, রাজশাহীতে দুজন গ্রেফতার

10

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা, সারাদেশে সাধারণ ছুট

11

সদ্য বহিষ্কৃত টঙ্গী স্বেচ্ছাসেবক দল নেতা সাথী গ্রেফতার

12

শরীয়তপুরে গণ অধিকার পরিষদ নেতা অ্যাড. ফিরোজের গণসংযোগ ও লিফল

13

ইরানে মোসাদের বড় নেটওয়ার্ক ভেঙে দিল আইআরজিসি, আটক ৫০-এর বেশি

14

ভোলায় কোষ্টগার্ডৈর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা

15

যে কারণে ধুঁকছে গণমাধ্যম, গতি পায়নি সংস্কার

16

নওগাঁয় এক কলেজে দুই অধ্যক্ষ, চেয়ারে বসা নিয়ে টানাহেঁচড়া

17

হত্যা মামলায় আটক শরীয়তপুরের সাবেক মেয়র পারভেজ

18

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে তিনভাবে

19

আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

20