ভোরের শরীয়তপুর
EN
EN
মোঃ আব্দুল্লাহ
প্রকাশঃ 8-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে পুলিশের বেশে ডাকাতি, রাজশাহীতে দুজন গ্রেফতার

টাঙ্গাইলে পুলিশের বেশে ডাকাতি, রাজশাহীতে দুজন গ্রেফতার

ডেক্স রিপোর্ট- ভোরের শরীয়তপুর 

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের বেশে ডাকাতির ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে রাজশাহীর দুটি এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাতে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়।


গ্রেফতার দুজন হলেন- নওগাঁর মান্দা উপজেলার নবগ্রাম এলাকার তানভীর ওরফে ইব্রাহিম ওরফে মিলন (৩০) ও চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর উপজেলার হাজীপাড়া এলাকার আমিনুল মোমেনীন (৩১)।


মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম ব্যাংক টাউন আবাসিক এলাকায় অভিযান মিলনকে গ্রেফতার করা হয়। অন্যজনকে গ্রেফতার করা হয় রাজশাহীর মোহনপুর উপজেলার বসন্তকেদার বিদিরপুর গ্রাম থেকে।


র‌্যাব জানিয়েছে, গত ১৫ মে মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একদল ডাকাত সদস্য নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে ডাকাতির প্রস্তুতি নেয়। মির্জাপুর থানা পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুজনকে আটক করতে সক্ষম হলেও দলের মূলহোতাসহ ৫-৬ জন পালিয়ে যায়।


এ সময় আটককৃতদের দেহ তল্লাশি করে এক জোড়া পুলিশের হ্যান্ডকাফসহ বিভিন্ন পুলিশি সরঞ্জাম উদ্ধার হয়। পরে মির্জাপুর থানা পুলিশ এ ঘটনায় একটি নিয়মিত মামলা করে। আর আসামিদের গ্রেফতারে পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়।


এরই ধারাবাহিকতায় র‌্যাব অভিযান চালিয়ে ডাকাত দলের নেতা মিলন ও সদস্য আমিনুলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ঢাকা, টাঙ্গাইল, গাজীপুরসহ বিভিন্ন জেলার মহাসড়কে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। আইনি ব্যবস্থা নিতে তাদের মির্জাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে র‌্যাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁদলেন হাসনাত, কাঁদালেন হাজারও মানুষকে

1

চায়ের দোকান থেকে বিসিএস ক্যাডার—শরীয়তপুরের বেলায়েতের গল্প এখ

2

লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি হুমায়ুন, সম্পাদক লিংকন

3

পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্ত মাঝিরঘাটের ৩০ পরিবারকে শুকনো খাদ্য স

4

চাঁদাবাজির মামলায় ডাঙ্গা যুবদল সভাপতি বহিষ্কার

5

আইপিএল সুরক্ষিত রাখতে ভারত-ইংল্যান্ড একজোট, হুমকিতে সৌদি আরব

6

প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক

7

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত ধর্ষক গ্রেফতা

8

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা, সারাদেশে সাধারণ ছুট

9

নওগাঁয় এক কলেজে দুই অধ্যক্ষ, চেয়ারে বসা নিয়ে টানাহেঁচড়া

10

শরীয়তপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মিস্ত্রির মৃত্যু

11

মোরেলগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির

12

সাবেক এমপি জাফর ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে

13

আবরারের কবর জিয়ারত করলেন নাহিদ-আখতার-তাসনিম জারা-সামান্থারা

14

জনসমুদ্রে পরিণত জামায়াতের সমাবেশ

15

যাদের হাতে নিজকর্মী নিরাপদ নয়, তাদের হাতে দেশ কিভাবে নিরাপদ’

16

ইরানে মোসাদের বড় নেটওয়ার্ক ভেঙে দিল আইআরজিসি, আটক ৫০-এর বেশি

17

কালক্ষেপণ নয়, দ্রুত শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের

18

নড়িয়া থানার ওসির সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মত

19

সবসময় অজু অবস্থায় থাকার ফজিলত

20