ভোরের শরীয়তপুর
EN
EN
মোঃ আব্দুল্লাহ
প্রকাশঃ 8-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে বিএনপির ১৬ নেতাকর্মীর জামিন

ফরিদপুরে বিএনপির ১৬ নেতাকর্মীর জামিন

ডেক্স রিপোর্ট- ভোরের শরীয়তপুর

ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল কাদের আজাদ ওরফে একে আজাদের ঝিলটুলীর বাড়িতে হামলার অভিযোগে করা মামলায় ১৬ বিএনপি নেতার জামিন মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার বেলা ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে ফরিদপুরের ১নং আমলি আদালতের বিচারক আসিফ এলাহী তাদের জামিন মঞ্জুর করেন। 
জামিন মঞ্জুর হওয়ার পর বিএনপির নেতাকর্মীরা বিশাল একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা আইনজীবী সমিতির সামনে থেকে বের হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। 

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ‘ডামি নির্বাচনের’ এমপি, জেলা আওয়ামী লীগ নেতা একে আজাদ ফরিদপুরে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করছেন। তিনি বিএনপির নাম-নিশানা মুছে ফেলার জন্য কাজ করছেন। তার এ কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। 

বক্তারা বলেন, একে আজাদ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তার বাসায় সভা করছেন। এমন খবর জানতে পেরে বিএনপির নেতাকর্মীরা সেই বাড়ির সামনে গিয়ে খোঁজখবর নেন। অথচ একে আজাদ বিএনপির নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিয়েছে। 

তারা বলেন, আওয়ামী লীগের দোসরের দেওয়া মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত সবাইকে জামিন দিয়েছেন। 

এ সময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিনান, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, কোতোয়ালি বিএনপির সদস্য সচিব নাজমুল হাসান রঞ্জন প্রমুখ।

 ৩ জুলাই সন্ধ্যায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য একে আজাদের বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক হচ্ছে- এমন খবরে বিএনপির নেতাকর্মীরা একে আজাদের বাড়ির সামনে একটি বিক্ষোভ মিছিল করেন। 

এ ঘটনায় গত ৫ জুলাই একে আজাদের পক্ষ হতে তার বাড়িতে চড়াও হওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে বিএনপির ১৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিডনি ড্যামেজ হওয়ার যে ৬ লক্ষণ অবহেলা করবেন না

1

লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি হুমায়ুন, সম্পাদক লিংকন

2

ফরিদপুরে বিএনপির ১৬ নেতাকর্মীর জামিন

3

নদীতে মিলল ইউপি সদস্যের লাশ

4

শরীয়তপুরে গণ অধিকার পরিষদ নেতা অ্যাড. ফিরোজের গণসংযোগ ও লিফল

5

জনসমুদ্রে পরিণত জামায়াতের সমাবেশ

6

চাঁদাবাজির মামলায় ডাঙ্গা যুবদল সভাপতি বহিষ্কার

7

কুষ্টিয়ার শীর্ষ চরমপন্থি নেতা লিপটন রিমান্ডে

8

শরীয়তপুরের রুদ্রকর মঠ ধ্বংসের দ্বারপ্রান্তে

9

আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

10

মেহেরপুরে এফডিইবি সদস্যদের প্রীতি সমাবেশ ও জুলাই-আগষ্ট-২০২৪

11

কাঁদলেন হাসনাত, কাঁদালেন হাজারও মানুষকে

12

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত ধর্ষক গ্রেফতা

13

পালেরচর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সভা৷

14

রাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণে নিহত ১

15

ড. ইউনূসকে চিঠি দিয়ে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্কের ঘোষণা ট্রাম

16

সাবেক এমপি জাফর ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে

17

জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, জোট কী হয়, তা সময়ই বলে দ

18

চায়ের দোকান থেকে বিসিএস ক্যাডার—শরীয়তপুরের বেলায়েতের গল্প এখ

19

হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্

20