ভোরের শরীয়তপুর
EN
EN
মোঃ আব্দুল্লাহ
প্রকাশঃ 8-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির মামলায় ডাঙ্গা যুবদল সভাপতি বহিষ্কার

চাঁদাবাজির মামলায় ডাঙ্গা যুবদল সভাপতি বহিষ্কার

ডেক্স রিপোর্ট- ভোরের শরীয়তপুর

নরসিংদীর পলাশে সিমেন্ট কারখানায় চাঁদাবাজির মামলায় গ্রেফতার ডাঙ্গা যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনিরকে বহিষ্কার করেছে জেলা যুবদল। 
মঙ্গলবার দুপুরে জেলা যুবদলের সহ-দফতর সম্পাদক নাজমুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


বিষয়টি নরসিংদী জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ নিশ্চিত করেছেন। 


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের আদর্শ ও নীতির পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনিরকে বহিষ্কার করেছে জেলা যুবদল। পাশাপাশি মনির উজ্জামান মনিরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।


বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ এবং সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান।


গত রোববার (৫ জুলাই) রাতে নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং পরের দিন আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।


এর আগে গত বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানার ড্রেজারে ডাঙ্গা ইউনিয়নের যুবদল নেতা মনিরের নির্দেশে তার লোকজন হামলা চালায়। নদীপথে ২টি ট্রলারে করে ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল কারখানায় প্রবেশ করে কারখানার শ্রমিকদের ৬টি কক্ষে ভাঙচুর চালায় এবং মোবাইল, ল্যাপটপ ও মালামাল লুট করে নেয়। হামলায় অন্তত ৭ জন শ্রমিক আহত হন। পরে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থল গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সিমেন্ট কারখানা কর্তৃপক্ষ মনিরকে প্রধান আসামি করে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৬ জনকে অভিযুক্ত করে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।


এদিকে মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে বহিষ্কৃত মনিরকে কোর্টে তোলা হলে তার মুক্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন শতাধিক নেতাকর্মী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সদ্য বহিষ্কৃত টঙ্গী স্বেচ্ছাসেবক দল নেতা সাথী গ্রেফতার

1

নড়িয়া থানার ওসির সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মত

2

সবসময় অজু অবস্থায় থাকার ফজিলত

3

মৃত্যুর পর দেশের মাটিতেই ঠাঁই চান শেখ হাসিনা, যা জানা গেল

4

আওয়ামী লীগ আমলের তিন সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি গঠন

5

ইরানে মোসাদের বড় নেটওয়ার্ক ভেঙে দিল আইআরজিসি, আটক ৫০-এর বেশি

6

নড়িয়ায় ৪০ দিন জামাতে নামাজ পড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কা

7

কুষ্টিয়ার শীর্ষ চরমপন্থি নেতা লিপটন রিমান্ডে

8

যে কারণে ধুঁকছে গণমাধ্যম, গতি পায়নি সংস্কার

9

নদীতে মিলল ইউপি সদস্যের লাশ

10

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান স্মরণে শরীয়তপুর চিকিৎসক সংগঠন ড্য

11

পোরশায় বিদ্যুৎস্পর্শে ইউপি সদস্য নিহত

12

যেসব লক্ষণে বুঝবেন শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে

13

কাঁদলেন হাসনাত, কাঁদালেন হাজারও মানুষকে

14

চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রাখায় কমিশনার জাকির হোসেন সাময়িক

15

ইরানের যে কাণ্ডে ভয় পেয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র: হরমুজ প্রণালি

16

মেহেরপুরে এফডিইবি সদস্যদের প্রীতি সমাবেশ ও জুলাই-আগষ্ট-২০২৪

17

ডামুড্যা পৌরসভার বাজেট ঘোষণা

18

মিরপুরে বাসায় হামলা করে ২০ লাখ চাঁদা দাবি, ‘আ. লীগ ফ্যাসিস্ট

19

দেশ গঠন ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় পিআর পদ্ধতির বিকল্প

20