ভোরের শরীয়তপুর
EN
EN
মোঃ আব্দুল্লাহ
প্রকাশঃ 2-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রাখায় কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত

চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রাখায় কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
ডেক্স রিপোর্ট:

চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৮ ও ২৯ জুন চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রেখে আমদানি-রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করায় তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।
গতকাল মঙ্গলবার রাতে এ–সংক্রান্ত আদেশ জারি হয়। এতে সই করেন আইআরডি সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। আজ বুধবার সকালে চট্টগ্রামের কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনকে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
রাজস্ব খাতে যৌক্তিক সংস্কারের দাবিতে গত ২৮ ও ২৯ জুন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হয়। এতে চট্টগ্রাম কাস্টমস হাউসসহ সারা দেশে শুল্ক-কর কার্যালয়ে কাজ বন্ধ থাকে।
মো, জাকির হোসেনের সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়, দপ্তর খোলা রাখার নির্দেশনা অমান্য করে গত ২৮ ও ২৯ জুন চট্টগ্রামের কাস্টমস হাউস বন্ধ রেখে আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি করায় মো. জাকির হোসেনের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা অনুসারে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুসারে খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
চট্টগ্রাম কাস্টমস হাউস হলো এনবিআরের সবচেয়ে বড় রাজস্ব আদায়কারী দপ্তর। বিদায়ী অর্থবছরের (২০২৪-২৫) প্রায় ৭৫ হাজার কোটি টাকা আদায় হয়েছে এই দপ্তরের অধীন।
এ ছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) এনবিআরের ১১ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছেন। তাঁদের মধ্যে এনবিআরের দুজন সদস্য আছেন। এ ছাড়া এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদারও আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরের রুদ্রকর মঠ ধ্বংসের দ্বারপ্রান্তে

1

গ্রাহকের ১ কোটি ৮৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা পোস্টমাস্টার, অফিস

2

জনসমুদ্রে পরিণত জামায়াতের সমাবেশ

3

ইরানের যে কাণ্ডে ভয় পেয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র: হরমুজ প্রণালি

4

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে তিনভাবে

5

কালক্ষেপণ নয়, দ্রুত শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের

6

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেফতার ৪

7

পদ্মার বালুমহালে গভীর রাতে গুলি, স্পিডবোট ভাঙচুর

8

আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

9

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান স্মরণে শরীয়তপুর চিকিৎসক সংগঠন ড্য

10

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা, সারাদেশে সাধারণ ছুট

11

নদীতে মিলল ইউপি সদস্যের লাশ

12

কাফনের কাপড় রেখে গ্রামপুলিশকে হত্যার হুমকি

13

রাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণে নিহত ১

14

যেসব লক্ষণে বুঝবেন শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে

15

মৃত্যুর পর দেশের মাটিতেই ঠাঁই চান শেখ হাসিনা, যা জানা গেল

16

ড. ইউনূসকে চিঠি দিয়ে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্কের ঘোষণা ট্রাম

17

প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শরীয়তপুরের উল্লাস পাল, কোনো

18

কুষ্টিয়ার শীর্ষ চরমপন্থি নেতা লিপটন রিমান্ডে

19

মিরপুরে বাসায় হামলা করে ২০ লাখ চাঁদা দাবি, ‘আ. লীগ ফ্যাসিস্ট

20