ভোরের শরীয়তপুর
EN
EN
মোঃ আব্দুল্লাহ
প্রকাশঃ 8-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কাঁদলেন হাসনাত, কাঁদালেন হাজারও মানুষকে

কাঁদলেন হাসনাত, কাঁদালেন হাজারও মানুষকে

ডেক্স রিপোর্ট- ভোরের শরীয়তপুর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নাটোরের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় কান্নার ভাইরাল ছবি এবং ভিডিও কাঁদিয়েছে হাজারও মানুষকে।
দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রার সপ্তম দিনে সোমবার দুপুরে বর্ণাঢ্য পদযাত্রা ও শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত পথসভা শেষে বিকালে শহরের একটি রেস্টুরেন্টে তারা মতবিনিময় করেন জুলাই আন্দোলনে শহীদ হওয়া নাটোরের আটজনের পরিবার ও আহতদের সঙ্গে।


জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা শারওয়ার নিভা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল, নাটোর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ জার্জিস কাদির ও সিনিয়র যুগ্ম সমন্বয়কারী নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নাফসহ জেলা ও কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।


মতবিনিময়ের সময় শহীদ পরিবারের সন্তান হারানোর কথা শুনতে শুনতে অঝোরে কাঁদতে থাকেন হাসনাত আবদুল্লাহ। সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।


ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ৫ আগস্ট নাটোরে নিহত কলেজছাত্র শহীদ মিকদাদ হোসেন খান আকিবের পিতা নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানের সঙ্গে কথা বলতে গিয়ে হাসনাত আবদুল্লাহ অঝোরে কাঁদতে থাকেন। একপর্যায়ে কাঁদতে কাঁদতে তিনি অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানকে জড়িয়ে ধরে থাকেন। শত শত মানুষ এই ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। হাজারও মানুষ করেছেন নানা গঠনমূলক মন্তব্য। বেশির ভাগ মানুষ তাদের জন্য দোয়া করেছেন।


অনেকে মন্তব্য করেছেন, ‘যে পুরুষ অন্যের সন্তান হারানোর বেদনার কথা শুনে এভাবে অঝোরে কাঁদেন তিনি কখনো খারাপ মানুষ হতে পারেন না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বর্ষণে পানির নিচে আউশ ও আমনের খেত, দুশ্চিন্তায় কৃষক

1

আবরারের কবর জিয়ারত করলেন নাহিদ-আখতার-তাসনিম জারা-সামান্থারা

2

সবসময় অজু অবস্থায় থাকার ফজিলত

3

পোরশায় বিদ্যুৎস্পর্শে ইউপি সদস্য নিহত

4

চায়ের দোকান থেকে বিসিএস ক্যাডার—শরীয়তপুরের বেলায়েতের গল্প এখ

5

প্লাস্টিকের বোতল দিয়ে পরিবেশবান্ধব বাড়ি নির্মাণ করছেন শরীয়তপ

6

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা, সারাদেশে সাধারণ ছুট

7

বিদ্যালয়ে না গিয়েও হাজিরা খাতায় সাক্ষর করেন শিক্ষক আনোয়ার হো

8

কিডনি ড্যামেজ হওয়ার যে ৬ লক্ষণ অবহেলা করবেন না

9

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত ধর্ষক গ্রেফতা

10

মসজিদুল হারাম ও নববীতে প্রত্যেক নামাজের জন্য থাকবে একজন অতির

11

কুষ্টিয়ার শীর্ষ চরমপন্থি নেতা লিপটন রিমান্ডে

12

মোরেলগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির

13

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেফতার ৪

14

কাফনের কাপড় রেখে গ্রামপুলিশকে হত্যার হুমকি

15

যে কারণে ধুঁকছে গণমাধ্যম, গতি পায়নি সংস্কার

16

দেশ গঠন ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় পিআর পদ্ধতির বিকল্প

17

পদ্মার বালুমহালে গভীর রাতে গুলি, স্পিডবোট ভাঙচুর

18

হত্যা মামলায় আটক শরীয়তপুরের সাবেক মেয়র পারভেজ

19

ভেঙে ফেলা হচ্ছে জামালপুরের বিজয় চত্বর

20