ভোরের শরীয়তপুর
EN
EN
মোঃ আব্দুল্লাহ
প্রকাশঃ 2-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

মৃত্যুর পর দেশের মাটিতেই ঠাঁই চান শেখ হাসিনা, যা জানা গেল

মৃত্যুর পর দেশের মাটিতেই ঠাঁই চান শেখ হাসিনা, যা জানা গেল

ডেক্স রিপোর্টঃ ভোরের শরীয়তপুর

গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও সেখানেই আছেন তিনি। কিন্তু, এ অবস্থায় মৃত্যু হলে যেন দেশের মাটিতেই তাকে কবর দেওয়া হয়, এজন্য তিনি আকুতি জানিয়েছেন বলে একটি খবর ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 
মূলত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য দাবিতে ‘আমি মারা গেলে নিজের দেশে আজিমপুর কবর স্থানে হলেও আমাকে দাফন করিও’ শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম একাত্তর-এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই বিষয়টির সত্যতা কতটুকু, এ নিয়ে অনুসন্ধান চালিয়েছে ফ্যাক্টচেক গ্রুপ রিউমর স্ক্যানার।

অনুসন্ধানে তারা জানতে পেরেছে, ‘আমি মারা গেলে নিজের দেশে আজিমপুর কবর স্থানে হলেও আমাকে দাফন করিও—শেখ হাসিনা’ শীর্ষক শিরোনামে মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম একাত্তর টিভি কোনো ফটোকার্ড প্রচার করেনি এবং শেখ হাসিনাও সম্প্রতি এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ‘শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত শুনানির জন্য অ্যামিকাস কিউরি নিয়োগ’ শীর্ষক শিরোনামে ‘একাত্তর’-এর প্রচারিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করলে তাতে মূলধারার সংবাদমাধ্যম ‘একাত্তর’-এর লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘১৯ জুন, ২০২৫’ দেখা যায়। এরই সূত্র ধরে ‘একাত্তর’-এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করলে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, একাত্তর-এর ফেসবুক পেজে গত ১৯ জুন ‘শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত শুনানির জন্য অ্যামিকাস কিউরি নিয়োগ’ শীর্ষক একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। 
উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সঙ্গে উক্ত ফটোকার্ডের লোগো, ছবি, তারিখ ও তারিখের ফন্টের মিল রয়েছে। তবে, শেখ হাসিনার মন্তব্য দাবিতে প্রচারিত লেখা ও লেখার ফন্টের বৈসাদৃশ্য পাওয়া যায়। একাত্তর এর উক্ত মূল ফটোকার্ডটিতে ‘শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত শুনানির জন্য অ্যামিকাস কিউরি নিয়োগ’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘আমি মারা গেলে নিজের দেশে আজিমপুর কবর স্থানে হলেও আমাকে দাফন করিও—শেখ হাসিনা’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। 

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় একাত্তর টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা (এডিট) করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

মূল ফটোকার্ড সম্বলিত একাত্তর-এর পোস্টে মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানিতে এক জন অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল-১ বৃহস্পতিবার (১৯ জুন) এই আদেশ দেন। সেই সাথে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ জুন দিন ধার্য করা হয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পরেও শেখ হাসিনা ও অপর অভিযুক্ত হাজির না হওয়ার প্রেক্ষাপটে  বিচারের স্বচ্ছতার স্বার্থে অ্যামিকাস কিউরি হিসেবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানের অভিমত ট্র্যাইব্যুনাল শুনবেন বলে জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।’ উক্ত প্রতিবেদনের কোথাও শেখ হাসিনার নামে প্রচারিত মন্তব্যটি খুঁজে পাওয়া যায়নি।

ভোরের শরীয়তপুর



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়িয়ায় ৪০ দিন জামাতে নামাজ পড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কা

1

চাঁদাবাজির মামলায় ডাঙ্গা যুবদল সভাপতি বহিষ্কার

2

টানা বর্ষণে পানির নিচে আউশ ও আমনের খেত, দুশ্চিন্তায় কৃষক

3

সদ্য বহিষ্কৃত টঙ্গী স্বেচ্ছাসেবক দল নেতা সাথী গ্রেফতার

4

কালক্ষেপণ নয়, দ্রুত শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের

5

জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নির্বাচনি জোট গঠন নিয়ে আল

6

যেসব লক্ষণে বুঝবেন শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে

7

আইপিএল সুরক্ষিত রাখতে ভারত-ইংল্যান্ড একজোট, হুমকিতে সৌদি আরব

8

চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রাখায় কমিশনার জাকির হোসেন সাময়িক

9

ফরিদপুরে বিএনপির ১৬ নেতাকর্মীর জামিন

10

পালেরচর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সভা৷

11

মিরপুরে বাসায় হামলা করে ২০ লাখ চাঁদা দাবি, ‘আ. লীগ ফ্যাসিস্ট

12

শরীয়তপুরে গণ অধিকার পরিষদ নেতা অ্যাড. ফিরোজের গণসংযোগ ও লিফল

13

ভোলায় কোষ্টগার্ডৈর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা

14

পোরশায় বিদ্যুৎস্পর্শে ইউপি সদস্য নিহত

15

ভেঙে ফেলা হচ্ছে জামালপুরের বিজয় চত্বর

16

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান স্মরণে শরীয়তপুর চিকিৎসক সংগঠন ড্য

17

শরীয়তপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মিস্ত্রির মৃত্যু

18

জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, জোট কী হয়, তা সময়ই বলে দ

19

ড. ইউনূসকে চিঠি দিয়ে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্কের ঘোষণা ট্রাম

20