ভোরের শরীয়তপুর
EN
EN
মোঃ আব্দুল্লাহ
প্রকাশঃ 27-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়িয়ায় ৪০ দিন জামাতে নামাজ পড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

নড়িয়ায় ৪০ দিন জামাতে নামাজ পড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ
এস.এম.আব্দুল্লাহ- ভোরের শরীয়তপুর
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ৪০ দিন ধারাবাহিকভাবে জামাতে নামাজ আদায়ের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এই ব্যতিক্রমী আয়োজন করেছে মানবিক সংগঠন বন্ধন মানবকল্যাণ সংস্থা ও ডা. আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার (২৬ জুন ) বিকেল ৩টায় নড়িয়ার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্য থেকে যারা নিয়মিতভাবে ৪০ দিন পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করেছে, তাদের হাতে সনদপত্র, ক্রেস্ট,বই, চাবির রিং, কলম এবং অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বাছাইকৃত ৫ জন বিজয়ীকে উপহার হিসেবে বাইসাইকেল প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা – আমিনুল ইসলাম বুলবুল।
তাছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান।
অনুষ্ঠানের উদ্যোক্তা ডা. আব্দুর রাজ্জাক বলেন, “এই উদ্যোগের উদ্দেশ্য নতুন প্রজন্মকে নামাজের প্রতি আগ্রহী করে তোলা এবং ধর্মীয় মূল্যবোধে উৎসাহিত করা।” তিনি ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা সিএইচসিপি এসোসিয়েশন সভাপতি আঃ বারেক বেপারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল খালেক ইমন, সাংবাদিক মাহবুব আলম, সাংবাদিক এম এ জব্বার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা যুগ্ম আহবায়ক এইচ এম আদর, শাহাদাত মাস্টার ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক জিএম ফরিদ(বিএসসি), বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হাসান প্রমুখ।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং নামাজের গুরুত্ব বোঝানোর একটি সুন্দর মাধ্যম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএল সুরক্ষিত রাখতে ভারত-ইংল্যান্ড একজোট, হুমকিতে সৌদি আরব

1

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেফতার ৪

2

লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি হুমায়ুন, সম্পাদক লিংকন

3

গ্রাহকের ১ কোটি ৮৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা পোস্টমাস্টার, অফিস

4

প্লাস্টিকের বোতল দিয়ে পরিবেশবান্ধব বাড়ি নির্মাণ করছেন শরীয়তপ

5

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে তিনভাবে

6

হত্যা মামলায় আটক শরীয়তপুরের সাবেক মেয়র পারভেজ

7

কাফনের কাপড় রেখে গ্রামপুলিশকে হত্যার হুমকি

8

যে কারণে ধুঁকছে গণমাধ্যম, গতি পায়নি সংস্কার

9

হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্

10

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা, সারাদেশে সাধারণ ছুট

11

পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্ত মাঝিরঘাটের ৩০ পরিবারকে শুকনো খাদ্য স

12

প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শরীয়তপুরের উল্লাস পাল, কোনো

13

কালক্ষেপণ নয়, দ্রুত শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের

14

আওয়ামী লীগ আমলের তিন সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি গঠন

15

সাবেক এমপি জাফর ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে

16

শরীয়তপুরে গণ অধিকার পরিষদ নেতা অ্যাড. ফিরোজের গণসংযোগ ও লিফল

17

সদ্য বহিষ্কৃত টঙ্গী স্বেচ্ছাসেবক দল নেতা সাথী গ্রেফতার

18

দেশ গঠন ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় পিআর পদ্ধতির বিকল্প

19

গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেতা জুয়েল গ্রেফতার

20