ভোরের শরীয়তপুর
EN
EN
মোঃ আব্দুল্লাহ
প্রকাশঃ 8-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

যাদের হাতে নিজকর্মী নিরাপদ নয়, তাদের হাতে দেশ কিভাবে নিরাপদ’

যাদের হাতে নিজকর্মী নিরাপদ নয়, তাদের হাতে দেশ কিভাবে নিরাপদ’

ডেক্স রিপোর্ট- ভোরের শরীয়তপুর

পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, যাদের হাতে নিজেদের দলের কর্মী নিরাপদ নয়, তাদের হাতে দেশের ১৮ কোটি মানুষ কিভাবে নিরাপদে থাকবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ৩শ আসনের মধ্যে ইতোমধ্যে ২৯৬টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে উল্লেখ করে তিনি বলেন, প্রার্থী ঘোষণা করার পর বাংলাদেশের এমন কোনো উপজেলা কি আছে- যেখানে দুইটা গ্রুপের মারামারি করে পাঁচজন মারা গেছে আর তিনজন ঠ্যাং ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছে? এমন রিপোর্ট কি আপনারা দেখছেন? অথচ প্রতিদিন খবর দেখলেই দেখবেন কোনো কোনো দলের ওয়ার্ড-ইউনিয়ন কাউন্সিল কমিটি করতে গিয়ে নিজেরা নিজেরা চেয়ার ভাঙে, অফিস ভাঙে। শেষমেশ মাথাও ভাঙে। যারা নিজেরা নিজেদের নিরাপত্তা দিতে পারে না, যাদের হাতে নিজেদের দলের কর্মী নিরাপদ নয়- তাদের হাতে দেশের ১৮ কোটি মানুষ কিভাবে নিরাপদে থাকবে?


সোমবার বিকালে জেলার নাজিরপুর সদর ইউনিয়ন জামায়াতের আয়োজনে আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।


সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় সাবেক এই উপজেলা চেয়ারম্যান বলেন, ইসলামকে যারা ভয় করে- তারা দুর্নীতিকে জাহান্নামের আগুনের মতোই ভয় করে। জামায়াত কর্মীরা দুর্নীতি করবে না। যারা দুর্নীতি করে না- আপনার আমার নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ জামায়াতে ইসলামই করতে পারবে।


তিনি বলেন, আমার পিতা সংসদ সদস্য থাকা অবস্থায় কেউ বলতে পারবে না একটি টাকার দুর্নীতি করেছেন। আমাকে নির্বাচিত করলে আমিও আমার বাবার ন্যায় আপনাদের খেদমত করব। ভালো নেতা বাছাই করলে ভালো থাকবেন, মন্দ নেতা বাছাই করলে মন্দ থাকবেন। দেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে রাখতে হলে এবার আপনারা সবাই নিজেরা শপথ নিয়ে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব মিলে ভোটের তারিখ যেদিন ঘোষণা হবে- সেদিন সবাই দাঁড়িপাল্লায় ভোট দিবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়িয়া থানার ওসির সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মত

1

যে কারণে ধুঁকছে গণমাধ্যম, গতি পায়নি সংস্কার

2

কারাবন্দিদের জন্য অনলাইনে টাকা পাঠানোর নতুন সুবিধা চালু

3

আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

4

ইরানের যে কাণ্ডে ভয় পেয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র: হরমুজ প্রণালি

5

যাদের হাতে নিজকর্মী নিরাপদ নয়, তাদের হাতে দেশ কিভাবে নিরাপদ’

6

যেসব লক্ষণে বুঝবেন শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে

7

ভোলায় কোষ্টগার্ডৈর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা

8

ইরানে মোসাদের বড় নেটওয়ার্ক ভেঙে দিল আইআরজিসি, আটক ৫০-এর বেশি

9

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান স্মরণে শরীয়তপুর চিকিৎসক সংগঠন ড্য

10

পালেরচর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সভা৷

11

চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রাখায় কমিশনার জাকির হোসেন সাময়িক

12

নওগাঁয় এক কলেজে দুই অধ্যক্ষ, চেয়ারে বসা নিয়ে টানাহেঁচড়া

13

মিরপুরে বাসায় হামলা করে ২০ লাখ চাঁদা দাবি, ‘আ. লীগ ফ্যাসিস্ট

14

গ্রাহকের ১ কোটি ৮৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা পোস্টমাস্টার, অফিস

15

গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেতা জুয়েল গ্রেফতার

16

প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শরীয়তপুরের উল্লাস পাল, কোনো

17

চাঁদাবাজির মামলায় ডাঙ্গা যুবদল সভাপতি বহিষ্কার

18

কুষ্টিয়ার শীর্ষ চরমপন্থি নেতা লিপটন রিমান্ডে

19

মোরেলগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির

20