ভোরের শরীয়তপুর
EN
EN
মোঃ আব্দুল্লাহ
প্রকাশঃ 8-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্ত মাঝিরঘাটের ৩০ পরিবারকে শুকনো খাদ্য সহায়তা দিয়েছে জাজিরা উপজেলা প্রশাসন

পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্ত মাঝিরঘাটের ৩০ পরিবারকে শুকনো খাদ্য সহায়তা দিয়েছে জাজিরা উপজেলা প্রশাসন

এস.এম.আব্দুল্লাহ- ভোরের শরীয়তপুর

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মাঝিরঘাট এলাকায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৭ জুলাই) রাতে ভাঙনে সম্পূর্ণ বিলীন হওয়া ১০টি বসতবাড়ি, ৯টি দোকানঘর এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া আরও ১১টি পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর তত্ত্বাবধানে পরিচালিত এই জরুরি সহায়তা কার্যক্রমে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, লবণ, বিস্কুট ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়।


স্থানীয়রা জানান, হঠাৎ করে নদীভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। এ অবস্থায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছানোয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা স্বস্তি পেয়েছে।


এ ব্যাপারে জাজিরা উপজেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে আরও সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেওয়া হয়েছে।

এলাকাবাসী জাজিরা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন এবং দুর্যোগ মোকাবেলায় ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সদ্য বহিষ্কৃত টঙ্গী স্বেচ্ছাসেবক দল নেতা সাথী গ্রেফতার

1

কুষ্টিয়ার শীর্ষ চরমপন্থি নেতা লিপটন রিমান্ডে

2

মসজিদুল হারাম ও নববীতে প্রত্যেক নামাজের জন্য থাকবে একজন অতির

3

নড়িয়া থানার ওসির সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মত

4

প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক

5

মৃত্যুর পর দেশের মাটিতেই ঠাঁই চান শেখ হাসিনা, যা জানা গেল

6

পদ্মার বালুমহালে গভীর রাতে গুলি, স্পিডবোট ভাঙচুর

7

কিডনি ড্যামেজ হওয়ার যে ৬ লক্ষণ অবহেলা করবেন না

8

মেহেরপুরে এফডিইবি সদস্যদের প্রীতি সমাবেশ ও জুলাই-আগষ্ট-২০২৪

9

প্লাস্টিকের বোতল দিয়ে পরিবেশবান্ধব বাড়ি নির্মাণ করছেন শরীয়তপ

10

চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রাখায় কমিশনার জাকির হোসেন সাময়িক

11

বিদ্যালয়ে না গিয়েও হাজিরা খাতায় সাক্ষর করেন শিক্ষক আনোয়ার হো

12

ভোলায় কোষ্টগার্ডৈর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা

13

নদীতে মিলল ইউপি সদস্যের লাশ

14

সবসময় অজু অবস্থায় থাকার ফজিলত

15

হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্

16

জনসমুদ্রে পরিণত জামায়াতের সমাবেশ

17

ঘড়িষার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

18

মিরপুরে বাসায় হামলা করে ২০ লাখ চাঁদা দাবি, ‘আ. লীগ ফ্যাসিস্ট

19

কারাবন্দিদের জন্য অনলাইনে টাকা পাঠানোর নতুন সুবিধা চালু

20