ভোরের শরীয়তপুর
EN
EN
মোঃ আব্দুল্লাহ
প্রকাশঃ 8-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেতা জুয়েল গ্রেফতার

গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেতা জুয়েল গ্রেফতার

ডেক্স রিপোর্ট- ভোরের শরীয়তপুর 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি গাজীপুর মহানগরীর গাছা থানা আওয়ামী লীগ নেতা ও সাবেক ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশেদুজ্জামান জুয়েল মণ্ডলকে ডিএমপি গোয়েন্দা পুলিশের একটি দল (ডিবি)  গ্রেফতার করেছে।  

পুলিশ জানায়,  সোমবার (৭ জুলাই) ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় তাকে হস্তান্তর করেছে। 

এদিকে পুলিশ জুয়েল মন্ডলকে গাছা থানায় করা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে সোর্পদ করেছে। রাশেদুজ্জামান জুয়েল মন্ডল নগরীর ৩৭ নম্বর ওয়ার্ডের চান্দরা এলাকার মৃত আব্দুল হাই চেয়ারম্যান ও মমতাজ বেগম দম্পতির ছেলে।

জিএমপি গাছা থানার ওসি আমিনুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, জুয়েল মন্ডল গত বছর জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাছা থানার দুটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি। অধিকতর তদন্তের স্বার্থে রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরের রুদ্রকর মঠ ধ্বংসের দ্বারপ্রান্তে

1

চায়ের দোকান থেকে বিসিএস ক্যাডার—শরীয়তপুরের বেলায়েতের গল্প এখ

2

প্লাস্টিকের বোতল দিয়ে পরিবেশবান্ধব বাড়ি নির্মাণ করছেন শরীয়তপ

3

জনসমুদ্রে পরিণত জামায়াতের সমাবেশ

4

যাদের হাতে নিজকর্মী নিরাপদ নয়, তাদের হাতে দেশ কিভাবে নিরাপদ’

5

টাঙ্গাইলে পুলিশের বেশে ডাকাতি, রাজশাহীতে দুজন গ্রেফতার

6

ইরানে মোসাদের বড় নেটওয়ার্ক ভেঙে দিল আইআরজিসি, আটক ৫০-এর বেশি

7

প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শরীয়তপুরের উল্লাস পাল, কোনো

8

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে তিনভাবে

9

ডামুড্যা পৌরসভার বাজেট ঘোষণা

10

পালেরচর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সভা৷

11

মধ্যরাতে এনসিপি নেতার বাসায় তালা ভেঙে কক্ষ তছনছ

12

ইরানের যে কাণ্ডে ভয় পেয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র: হরমুজ প্রণালি

13

ভোলায় কোষ্টগার্ডৈর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা

14

কালক্ষেপণ নয়, দ্রুত শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের

15

নড়িয়া থানার ওসির সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মত

16

নড়িয়ায় ৪০ দিন জামাতে নামাজ পড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কা

17

নদীতে মিলল ইউপি সদস্যের লাশ

18

কারাবন্দিদের জন্য অনলাইনে টাকা পাঠানোর নতুন সুবিধা চালু

19

ফরিদপুরে বিএনপির ১৬ নেতাকর্মীর জামিন

20