শরীয়তপুরের সখিপুর ৪ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন
ডেক্স রিপোর্ট- ভোরের শরীয়তপুর
শরীয়তপুর জেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আক্কাস হাওলাদার বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলন ও আলোচনা অনুষ্ঠানে চরভাগা ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম বেপারী সভাপতিত্বে ও চরভাগা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন হাওলাদার এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান কিরন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সখিপুর থানা বিএনপির আহব্বায়ক এস এম এ হামিদ সরদার, সদস্য সচিব মাজহারুল ইসলাম সরদার, যুগ্ম আহ্বায়ক সখিপুর মানিক উদ্দিন বকাউল, সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা,সাধারণ সম্পাদক কামরুল আহসান রাজিব সরদার,সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফাইজুল ইসলাম সরদার,,সখিপুর থানা ছাত্র দলের সাবেক সভাপতি নিহাদ মাহমুদ সরদার।
এসময় উপস্থিত ছিলেন -রতন সরকার, বাসেদ আলী চোকদার, সেলিম বকাউল, রশি হাওলাদার, দুলাল বেপারী, শাহ আলম সরকার, করিম খালাসি, নাসির বেপারী, আলমগীর চোকদার, নিজাম চৌকিদার, গনি হাওলাদার, জামাল হাওলাদার, নিজাম পেদা, জাহান সরদার,ছামাদ বকাউল, মিলন মোল্লা ও জিকু মুন্সি, স্বপন সরকার ও ছাত্র দলনেতা আব্বাস মোড়ল।