ভোরের শরীয়তপুর
EN
EN
মোঃ আব্দুল্লাহ
প্রকাশঃ 8-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

শরীয়তপুরের রুদ্রকর মঠ ধ্বংসের দ্বারপ্রান্তে

শরীয়তপুরের রুদ্রকর মঠ ধ্বংসের দ্বারপ্রান্তে

ডেক্স রিপোর্ট- ভোরের শরীয়তপুর

শরীয়তপুর জেলা শহর থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে ১৫০ ফুট উঁচু এক ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রুদ্রকর মঠ। ৩৫৪ বছরের পুরোনো স্থাপত্যশৈলীর এই মঠ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। পর্যটকরা মঠটি দেখতে আসেন। কিন্তু শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের পাশে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর এলাকায় অবস্থিত মঠটির কাছে যাওয়ার কোনো রাস্তা নেই। সংস্কারের অভাবে মঠের বিভিন্ন অংশ ভেঙে যাচ্ছে। এ পরিস্থিতিতে এলাকাবাসী মঠে যাওয়ার রাস্তা নির্মাণ এবং মঠটি সংস্কারের দাবি জানিয়েছেন।

শরীয়তপুরের জেলা প্রশাসন সূত্র জানায়, সদর উপজেলার রুদ্রকর এলাকায় নবাব আলীবর্দী খানের আমলে বাস করতেন নীলমনি চক্রবর্তী নামের এক জমিদার। তার মৃত্যুর পর ১৬৭০ সালের দিকে তার তিন সন্তান বানিলাল চক্রবর্তী, ক্ষিতিলাল চক্রবর্তী ও বসন্তলাল চক্রবর্তী বাবার স্মৃতির প্রতি সম্মান দেখিয়ে সমাধির ওপর একটি মঠ নির্মাণ করেন। মঠটি ইট ও পাথর দিয়ে নির্মাণ করা হয়। সে সময়ে পালং এলাকার রাজমিস্ত্রি তিলক ভূঁইয়া ও গুরুচরণ ভূঁইয়া দীর্ঘদিন ধরে এটি নির্মাণ করেন।

প্রাচীন ওই মঠের কিছু অংশ নষ্ট হয়ে গেলে ১৮৮৯ সালে চক্রবর্তী পরিবারের সন্তান গুরুচরণ চক্রবর্তী, চন্দ্রচরণ চক্রবর্তী এটি পুনর্র্নির্মাণ করেন। পরে মঠটিতে কালীমন্দির স্থাপন করে সাড়ম্বরে পূজা ও কীর্তনসহ পূজা-অর্চনা করা হতো। ১৯৭৫ সাল পর্যন্ত মঠটির কালীমন্দিরে জাঁকজমকপূর্ণভাবে কালীপূজা হতো। ওই মঠের পাশের ৩ একর ৭৩ শতাংশ জমির ওপর চক্রবর্তী পরিবারের পক্ষ থেকে ১৯১৫ সালে জমিদার নীলমনির নামে একটি উচ্চবিদ্যালয় স্থাপন করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মঠটি ধ্বংস করার জন্য পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা মর্টার শেল নিক্ষেপ করে। এতে এর কিছু অংশ ধ্বংস হয়ে যায়। ১৯৭৫ সালে নীলমনি চক্রবর্তীর বংশের বাংলাদেশে বসবাসকারী সর্বশেষ সদস্য প্রমথ লাল চক্রবর্তী ভারতে চলে যান। এরপর থেকে সেখানে পূজা হয় না। সংরক্ষণের অভাবে মঠটি এখন ধ্বংস হতে চলেছে।

সম্প্রতি সরেজমিন ঘুরে দেখা যায়, শরীয়তপুর জেলার একমাত্র মঠ রুদ্রকর মূলত একটি মন্দির। সড়কের উত্তরদিকে গ্রামের ভেতরে মঠটির অবস্থান। মঠে একটি বড় শ্মশান মন্দির রয়েছে, যার মূল উপাসনালয় কক্ষের সঙ্গে বারান্দার চার কোণে ৪টি ছোট মন্দির লক্ষণীয়। রুদ্রকর মঠের গায়ে ৪টি দেবী মূর্তির অলংকরণ রয়েছে। সামনে রয়েছে একটি প্রাচীন পুকুর। ধারণা করা হয়, মঠ ও পুকুর একই সঙ্গে তৈরি। পরিচর্যা না করায় মঠটি এখন জীর্ণশীর্ণ। তবে মঠের উপরিভাগে গর্তের মধ্যে টিয়া, চড়ইসহ বিভিন্ন পাখির বসবাস রয়েছে। যাদের কিচিরমিচির শব্দে নিস্তব্ধ এ জায়গাটির প্রাণ আছে বলে মনে হয়।

স্থানীয় বাসিন্দা সুমন দে বলেন, রুদ্রকর মঠ শরীয়তপুর জেলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী স্থান। এটি মূলত একটি মন্দির, যা রুদ্রকর জমিদারবাড়ি মঠ নামেও পরিচিত। একদিকে রাস্তা নেই, অন্যদিকে সংস্কারের অভাবে মঠটি নষ্ট হচ্ছে।

শরীয়তপুরের কবি শ্যাম সুন্দর দেবনাথ বলেন, আমাদের দাবি, মঠটি সংস্কারের উদ্যোগ নেওয়া হোক। বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক আবদুল জলিলও মঠটি দ্রুত সংস্কারের দাবি জানান।

রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, রুদ্রকর মঠটি একটি ঐতিহ্যবাহী স্থাপনা। সংরক্ষণের অভাবে এটি ধ্বংস হওয়ার পথে। এটি সংস্কারের জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেছি।

রুদ্রকর নীলমনি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, এ অঞ্চলের জমিদার নীলমনি চক্রবর্তীর পরিবার তার নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। তার স্মৃতির প্রতি সম্মান দেখাতে নির্মাণ করা মঠটি অযত্নে-অবহেলায় নষ্ট হতে বসেছে। আমাদের সবার উচিত মঠটি সংস্কার করে তা টিকিয়ে রাখার উদ্যোগ নেওয়া।

শরীয়তপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. ওয়াহিদ হোসেন বলেন, রুদ্রকর মঠটি জেলার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আমি স্থানীয় চেয়ারম্যান ও শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলব যাতে মঠের কাছে যাতায়াতের রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে তিনভাবে

1

টানা বর্ষণে পানির নিচে আউশ ও আমনের খেত, দুশ্চিন্তায় কৃষক

2

কুষ্টিয়ার শীর্ষ চরমপন্থি নেতা লিপটন রিমান্ডে

3

জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, জোট কী হয়, তা সময়ই বলে দ

4

মোরেলগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির

5

ফরিদপুরে বিএনপির ১৬ নেতাকর্মীর জামিন

6

আওয়ামী লীগ আমলের তিন সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি গঠন

7

যেসব লক্ষণে বুঝবেন শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে

8

নদীতে মিলল ইউপি সদস্যের লাশ

9

পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্ত মাঝিরঘাটের ৩০ পরিবারকে শুকনো খাদ্য স

10

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান স্মরণে শরীয়তপুর চিকিৎসক সংগঠন ড্য

11

কিডনি ড্যামেজ হওয়ার যে ৬ লক্ষণ অবহেলা করবেন না

12

দেশ গঠন ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় পিআর পদ্ধতির বিকল্প

13

বিদ্যালয়ে না গিয়েও হাজিরা খাতায় সাক্ষর করেন শিক্ষক আনোয়ার হো

14

লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি হুমায়ুন, সম্পাদক লিংকন

15

পোরশায় বিদ্যুৎস্পর্শে ইউপি সদস্য নিহত

16

মেহেরপুরে এফডিইবি সদস্যদের প্রীতি সমাবেশ ও জুলাই-আগষ্ট-২০২৪

17

ইরানের যে কাণ্ডে ভয় পেয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র: হরমুজ প্রণালি

18

সবসময় অজু অবস্থায় থাকার ফজিলত

19

কাফনের কাপড় রেখে গ্রামপুলিশকে হত্যার হুমকি

20